কিশোরগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, চলতি মৌসুমে সরকারিভাবে ধান কেনার ক্ষেত্রে এমনভাবে দাম নির্ধারণ করা হবে যাতে কৃষক উৎপাদন খরচ পুষিয়ে লাভের মুখ দেখতে পারে।
শুক্রবার কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জইনশাইল হাওড়ে বোরোর আবাদ পরিদর্শনকালে উপদেষ্টা এ কথা বলেন।
সেখানে তিনি বোরো ধান কাটা ও মাড়াই কাজের উদ্বোধন করেন।
সি এস করিম বলেন, "ফলন ভাল হওয়ায় দেশে চালের চাহিদা অনেকাংশে পুরণ হবে। বাজারে চালের দামও কমতে শুরু করবে।"
কৃষক গতবছরের দু'দফা বন্যা ও ঘূর্ণিঝরের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
কৃষি উপদেষ্টা দুপুর মিঠামইন থেকে ইটনা উপজেলা যান। এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক সুলতান আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি স
bdnews24