চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাটহাজারী থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং পুলিশের পাঁচটি গাড়ি পুড়িয়ে দিয়েছে মাদ্রাসা ছাত্ররা।
শুক্রবার সন্ধ্যায় হাটহাজারী দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার সহস্রাধিক ছাত্র হঠাৎ করে থানায় হামলা চালায়। আকস্মিক এই হামলায় পুলিশসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। প্রায় এক ঘন্টা ভাংচুর ও হাটহাজারী-খাগড়াছড়ি রাস্তা অবরোধের পর মাদ্রাসা ছাত্ররা মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি একেএম শহীদুল হকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে তারা বৈঠক করছেন।
ছাত্রদের উদ্ধৃত করে স্থানীয় সাংবাদিক স ম জিয়া হক জানান, ঢাকায় পুলিশের গুলিতে মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার গুজবে তারা উত্তেজিত হয়ে থানায় হামলা চালায়।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাজার খানেক মাদ্রাসা ছাত্র সন্ধ্যায় থানায় অতর্কিতে হামলা করে। এসময় তারা থানায় ব্যাপক ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘন্টা পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।"
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত আটটায় জানান, সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক প্লাটুন পুলিশ এসে যোগ দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ঘটনার আকষ্মিকতায় বিহ্বল পুলিশ প্রথম দিকে কোনো রকম প্রতিরোধ করতে পারেনি বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অতর্কিত হামলার রেশ কাটিয়ে ওঠার পর পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। হামলায় থানায় দায়িত্বরত পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ছয় পুলিশ সদস্য ও থানার ইমামকে হাটহাজারী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, প্রায় দেড় ঘন্টা চট্টগ্রাম-খাগড়াছড়ি বন্ধ থাকার পর পৌনে আটটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ছয়টার দিকে থানা থেকে আধ কিলোমিটার দূরে অবস্থিত হাটহাজারী বড় মাদ্রাসা নামে পরিচিত দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার প্রায় হাজারখানেক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে থানা ঘেরাও করে। এক পর্যায়ে তারা থানা প্রাঙ্গনে ঢুকে পড়ে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষসহ প্রতিটি ঘরে হামলা চালায়। সব কক্ষের টেবিল চেয়ার ও দরজা-জানলা ভাংচুর করে তারা।
ভাংচুরের সময় মাদ্রাসা ছাত্ররা থানা প্রাঙ্গনে রাখা একটি জিপ, একটি কার ও মোটর সাইকেলসহ পাঁচটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়।
একটি দৈনিকের হাটহাজারী সংবাদদাতা স ম জিয়া হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদ্রাসা ছাত্ররা 'সম অধিকার আইন বাতিল কর' 'কোরআন বিরোধী আইন বাতিল কর', 'তত্ত্বাবধায়ক সরকারের দালালেরা হুঁশিয়ার-সাবধান' ইত্যাদি সে
bdnews24