২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত সরকারের সঙ্গেই কাজ করতে স্বস্তিবোধ করে ব্রিটেন: জ্যাকি স্মিথ

ব্রিটিশ সরকার তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করতেই স্বস্তিবোধ করে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রী জ্যাকি স্মিথ এ কথা বলেছেন। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদীদের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসবাদীদেরও যোগাযোগ রয়েছে বলে তিনি জানান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ সরকার তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করতেই স্বস্তিবোধ করে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রী জ্যাকি স্মিথ এ কথা বলেছেন। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদীদের সঙ্গে বাংলাদেশের সন্ত্রাসবাদীদেরও যোগাযোগ রয়েছে বলে তিনি জানান । বুধবার ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ব্রিটিশ মন্ত্রী। দু'দিনের সফরে মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে ঢাকা পৌঁছান তিনি। জ্যাকি স্মিথ বলেন, "নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করতেই সবসময় স্বস্তিবোধ করে ব্রিটিশ সরকার। এজন্যই বাংলাদেশের আসন্ন নির্বাচনী রোডম্যাপ বাস্তবায়নে ব্রিটিশ সরকারের দৃঢ় সহযোগিতার বার্তা নিয়ে এসেছি আমি।" তিনি জানান, প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধান এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র"তি বাস্তবায়নের নিশ্চয়তা দিয়েছেন। ব্রিটিশ মন্ত্রী বলেন, " একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠাই হবে আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়ানোর সেরা পন্থা।" তিনি বলেন, "বাংলাদেশ ও যুক্তরাজ্যের সন্ত্রাসবাদীদের মধ্যে যথেষ্ট যোগাযোগ আছে। এজন্য সন্ত্রাসবাদ মোকাবেলায় দু'দেশের একসঙ্গে কাজ করা উচিত বলে আমি মনে করি।" এ লক্ষ্যে আগামী জুনে দু'দেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি যৌথ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান তিনি। নির্বাচন অনুষ্ঠানের বাস্তব সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন করা হলে জ্যাকি স্মিথ বলেন, "আমি আশাবাদী। সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টাসব অন্যান্য উপদেষ্টারা এ ব্যাপারে দৃঢ় আশ্বাস দিয়েছেন আমাকে। এছাড়া ভোটার তালিকা তৈরি ও অন্যান্য নির্বাচনী কার্যক্রমও ঠিকভাবে এগুচ্ছে।" ব্রিটেনের 'হসপিটালিটি ম্যানেজমেন্ট' খাতে বাংলাদেশী কর্মী নেওয়ার বিষয়টি তার সরকার ভেবে দেখবে বলে জানান তিনি। আগামী বৃহস্পতিবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২২১৯ ঘ.