২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির নিচেও টিকতে সক্ষম ধানের জাত উদ্ভাবন

বন্যা কবলিত এলাকায় চাষের উপযোগী বিশেষ প্রজাতির ধান উদ্ভাবন করেছে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি)। এই ধান ১৭ দিন পানির নিচে থাকলেও পচে না বলে দাবি করছে সংস্থাটি। পরীক্ষামূলকভাবে বাংলাদেশে এর চাষ হয়েছে তবে এর নাম এখনো ঠিক হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 02:46 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যা কবলিত এলাকায় চাষের উপযোগী বিশেষ প্রজাতির ধান উদ্ভাবন করেছে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইরি)। এই ধান ১৭ দিন পানির নিচে থাকলেও পচে না বলে দাবি করছে সংস্থাটি। পরীক্ষামূলকভাবে বাংলাদেশে এর চাষ হয়েছে তবে এর নাম এখনো ঠিক হয়নি। ইরির বাংলাদেশের লিয়াঁজো বিজ্ঞানী এম এ হামিদ মিয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফিলিপাইনে ইরির প্রধান কার্যালয়ের বিজ্ঞানীরা এই প্রজাতির ধান উদ্ভাবন করেছে। এটি ১৭ দিন পানির নিচে থাকার পরও নষ্ট হবে না।" তিনি জানান, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র (ব্রি) গত আমন মৌসুমে বন্যার সময় রংপুরে পরীক্ষামূলকভাবে এ ধান চাষ করে। এখন চলছে ব্যাপকভিত্তিক চাষের উপযোগিতা পরীক্ষা। কোন মৌসুমে এই ধান চাষ করা যায় এবং কী ধরনের রোগে এর ক্ষতির সম্ভাবনা আছে খতিয়ে দেখছে ব্রি। হামিদ মিয়া বলেন, "প্রতি হেক্টরে চার থেকে পাঁচ টন পর্যন্ত বিশেষ প্রজাতির এই ধান উৎপাদন সম্ভব। বন্যায় সহজে নষ্ট হয় না বলে বাংলাদেশে এর চাষ করে সুফল পাওয়া যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসএনডি/২০৩৯ ঘ.