২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে অস্ত্রোপচারের সময় মা ও নবজাতকের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া নার্সিং হোমে অস্ত্রোপচারের (সিজারিয়ান সেকশন) সময় এক মা ও নবজাতক মারা গেছে। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ১০ গজ দূরে অবস্থিত ওই নার্সিং হোমের বিরুদ্ধেপাওয়া গেছে নানা অনিয়মের অভিযোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

মানিকগঞ্জের, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া নার্সিং হোমে অস্ত্রোপচারের (সিজারিয়ান সেকশন) সময় এক মা ও নবজাতক মারা গেছে। সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে ১০ গজ দূরে অবস্থিত ওই নার্সিং হোমের বিরুদ্ধেপাওয়া গেছে নানা অনিয়মের অভিযোগ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়ন পরিষদের সদস্য এবং গোবিন্দপুর গ্রামের বাসিন্দা হায়দার আলী তার বাড়িতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রসব ব্যথা উঠলে তার স্ত্রী শিল্পী বেগমকে (৩০) গত রোববার দুপুরে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন। তার বাড়ি ২০ কিলোমিটার দূরে হলেও যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় তিনি স্ত্রীকে সাটুরিয়া নিয়ে যান। হায়দার আলী অভিযোগ করেন, ভর্তি করার কিছুক্ষণ পরই হাসপাতাল কর্তৃপক্ষ তার স্ত্রীকে সিজারিয়ান সেকশন করানোর পরামর্শ দেন এবং ওই স্বাস্থ্য কেন্দ্রে তা সম্ভব নয় বলে জানিয়ে দেন। পরে হাসপাতালে উপস্থিত কয়েকজন দালালের প্ররোচনায় স্ত্রীকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রের পাশে সাটুরিয়া নার্সিং হোমে ভর্তি করেন এবং নার্সিং হোমে আট হাজার টাকা ফি মিটিয়ে ওই দিন (রোববার) সন্ধ্যায় তার স্ত্রীকে সিজারিয়ান সেকশন করানো হয় বলে তিনি জানান। হায়দার আলীর দাবি, তার স্ত্রী এবং নবজাতক ওই নার্সিং হোমের অপারেশন কক্ষেই মারা যায়। এর পরেও নার্সিং হোম কর্তৃপক্ষ প্রসূতি মুমূর্ষ বলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। এক পর্যায়ে তারাই (নাসিং হোম কর্তৃপক্ষ) তাড়াহুড়া করে মাইক্রোবাস নিয়ে এসে তার স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, তার স্ত্রীকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার পর নার্সিং হোম কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে নবজাত ছেলেকে তাদের বাড়ি পৌঁছে দেন। সাটুরিয়া নার্সিং হোমের ব্যবস্থাপক আহসান শহীদ খান মিহির অভিযোগ অস্বীকার করে বলেন, "স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. তানভীন খানম রোববার সন্ধ্যায় শিল্পীর সিজারিয়ান সেকশন করেন। সিজারের পর তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে রোগীর লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি করার পরে শিল্পী মারা যান।" হাসপাতালের ভর্তি করার পরেও সেখান থেকে রোগীনীকে স্থানান্তরের কারণ জানতে চাইলে সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. পৃথ্বিশ কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোগীর অবস্থা মুমূর্ষু হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।" নার্সিং হোমটির বর্তমান চিত্র মঙ্গলবার সকালে সাটুরিয়া নার্সিং হোমে গিয়ে কোন চিকিৎসককে পাওয়া যায়নি। সেবিকার পোশাক পরা কয়েকজন তরুণীকে কর্তব্যরত অবস্থায় দেখো গেলেও তাদের কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই বলে জানান। এছাড়া নার্সিং হোমের ভেতরে প্রশিক্ষণপ্রাপ্ত কোন টেকনিশিয়ানও পাওয়া যায়নি। নার্সিং হোমের বাইরে কথা হয় সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দলিল উদ্দিন ও বর্তমান মহিলা সদস্য সালেহা বেগমের স্বামী আব্দুল বাছেদের সঙ্গে। তারা জানান, নার্সিং হোমটি সার্বক্ষণিক কোন ডাক্তার থাকে না। প্রয়োজনে খবর দিয়ে আনা হয়। এছাড়া নার্সিং হোমটিতে রোগ নির্ণয়ের পরীক্ষাও করানো হয় অদক্ষ লোকজন দিয়ে। তারা আরও জানান, নার্সিং হোম সংলগ্ন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ডেলিভারির (সন