২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আগুনে দোকান পুড়ে গেছে

শহরের বানিয়াপট্টি রোডে সোমবার রাতে তিনটি দোকান ও একটি বাড়িতে আগুন লাগে। আগুনে একটি স্বর্ণের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের বানিয়াপট্টি রোডে সোমবার রাতে তিনটি দোকান ও একটি বাড়িতে আগুন লাগে। আগুনে একটি স্বর্ণের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সদর থানার উপ-পরিদর্শক নূর নবী জানান, সোমবার রাত ১০টার দিকে বানিয়াপট্টির গোপালের স্বর্ণের দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের গুপেশ্বরের স্বর্ণের দোকান, মনিরের মুদির দোকান ও পাশের একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে গোপালের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তিনি জানান, খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা ধারণা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএআর/এমএসবি/১৮২৭ ঘ.