ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিবের দায়িত্বরত অতিরিক্ত সচিব মোখলেস-উর-রহমানকে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান কবির মোহাম্মদ আশরাফ আলমকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মহাপরিচালক এবং চা বোর্ডের সদস্য জহিরুল হককে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে।
এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম সামসুল আরেফীনকে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এবং ময়মনসিংহ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আজম খানকে পটুয়াখালীর, ঢাকার চার্জ অফিসার মকবুল হোসেনকে দিনাজপুরের ও নারায়ণগঞ্জ সদরের উপজেলার নির্বাহী কর্মকর্তা এহেসান-ই-এলাহীকে নড়াইলের জেলা প্রশাসক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/২০২৩ ঘ.
bdnews24