২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরে নির্বাচন হওয়ার ব্যাপারে যথেষ্ট সংশয় আছে: শেখ হাসিনা

আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আবারও সংশয় প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের কাছ থেকে অনুমতি নিয়ে তার আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ সংশয় প্রকাশ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 07:27 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আবারও সংশয় প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের কাছ থেকে অনুমতি নিয়ে তার আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ সংশয় প্রকাশ করেন। এদিন ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় হাসিনাকে আদালতে হাজির করা হয়। শেখ হাসিনা বলেন, "দেশ যেভাবে চলছে তাতে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে যথেষ্ট সংশয় আছে।" সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের চাকরির মেয়াদ এ বছর বাড়ানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "চাকরির মেয়াদ বাড়িয়েছে বাড়াক। আর কত বাড়াবে। সব কিছুরই একটা শেষ আছে।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশ স্বয়ংসম্পূর্ণ ছিল। এখন দ্রব্যমূল্য নিয়ে মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল নিয়ে মানুষ চুলাচুলি পর্যন্ত করছে। শেখ হাসিনা আরও বলেন, "আমাকে শাস্তি দিয়েও যদি চালের দাম কমানো যায় তবে আমি তা মাথা পেতে নেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৩২২ঘ.