ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চেয়ে শেখ হাসিনার করা আবেদনের ওপর শুনানি ১০ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে আদালত।
সোমবার বেলা ১২টায় বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম শুনানি মুলতবি করেন। ১০ এপ্রিল আবারও একই বিষয়ে শুনানি হবে। (আরো তথ্যসহ)
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ গত ৩ এপ্রিলের ধারাবাহিকতায় অভিযোগ থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার শুনানি শুরু করেন। তিনি প্রায় দুই ঘন্টা ধরে তার আবেদনের পক্ষে বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরেন।
শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার প্রসঙ্গ তুলে ধরে শফিক আহমেদ বলেন, "আজম চৌধুরীর মামলার মত এ মামলাটিও বেআইনীভাবে জরুরি বিধিমালার অন্তর্ভূক্ত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে ওই চাঁদাবাজির মামলাটি স্থগিত থাকলেও তাতে কিছু নির্দেশনা, আলোচনা এবং বক্তব্য রয়েছে যা এ মামলার ক্ষেত্রেও প্রযোজ্য।"
তিনি উচ্চ আদালতে আজম জে চৌধুরীর মামলা জরুরি বিধিমালায় অর্ন্তভূক্ত করা সম্পর্কে অ্যামিকাস কিউরিদের বিভিন্ন মতামত তুলে ধরেন।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সরফুদ্দিন আহমেদ মুকুল আদালতকে বলেন, "এ মামলার সঙ্গে আজম জে চৌধুরীর মামলার কোনো সম্পর্ক নেই। এটা দায়রা মামলা।"
শফিক আহমেদ এর বিরোধিতা করে বলেন, "অবশ্যই সম্পর্ক আছে। দুটি মামলাই জরুরি বিধিমালার অর্ন্তভূক্ত করা হয়েছে। জরুরি অবস্থা জারির দিন থেকে সংঘটিত কোনো অপরাধেই কেবল ওই বিধির আওতায় মামলা করা যাবে। অথচ ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার ঘটনার সময়কাল উল্লেখ করা হয়েছে জরুরি অবস্থা জারির ১০ বছর আগে। সুতরাং এই মামলা জরুরি বিধিতে অর্ন্তভূক্ত করা অবৈধ।"
সংবিধানের বিভিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন, "দেশে জরুরি অবস্থা রয়েছে। কিন্তু মৌলিক অধিকার স্থগিত করা হয়নি। এই অবস্থায় সংবিধানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে এমন কোনো আইন করা যাবে না যাতে মৌলিক অধিকার ক্ষুণ
bdnews24