ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -মোবাইল ফোন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সার্ভিস মোরেঞ্জকে 'ফিচারড অ্যাপ্লিকেশন অব দ্য উইক' হিসেবে নির্বাচন করেছে নোকিয়া।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোরেঞ্জ একথা জানায়।
মোরেঞ্জ হচ্ছে শক্তিশালী একটি অ্যাপ্লিকেশন যা জাভা ব্যবহারে সক্ষম যেকোন মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা প্রদান করে থাকে।
নোকিয়া ওয়েবসাইট বা নোকিয়া এস ৬০ ওয়েবসাইটে প্রবেশ করে যেকেউ মোরেঞ্জ বিষয়ে আরো বেশি তথ্য পেতে পারেন।
মোরেঞ্জ অ্যাপ্লিকেশনটি মূলত ব্ল্যাকবেরির প্রতিদ্বন্দ্বী যা পুশ ই-মেইল, মোবাইল টেলিফোন, টেক্সট ম্যাসেজিং, ইন্টারনেট ফ্যাক্সিং ওয়েব ব্রাউজিং এবং অন্যান্য তারবিহীন তথ্য সেবা প্রদান করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/এফএফ/জিএনএ/১২৪৮ ঘ.
bdnews24