ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপর শুনানি অব্যাহত চলছে।
সোমবার সকাল ৯টা ৫৫ মিনিটে আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ অবশিষ্ট শুনানি শুরু করেন। শুনানি এখনও চলছে।
সকাল ৯টা ৪৩ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
৩ এপ্রিল আদালতে আওয়ামী লীগ সভানেত্রী অসুস্থ হয়ে পড়লে শুনানি মুলতবি করা হয়। ওইদিন এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদনের ওপর শুনানি চলাকালে হাসিনা অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনার পর বিচারক মো. ফিরোজ আলম ৭ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১১৪০ ঘ.
bdnews24