২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ভূয়া পরীক্ষার্থী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে খালাত ভাইয়ের বদলে দাখিলের আরবি প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে গিয়ে রোববার এক যুবক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক হলেন- নওগাঁর পোড়শা উপজেলার কচনা গ্রামের ইব্রাহিমের ছেলে রেজাউল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 02:03 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে খালাত ভাইয়ের বদলে দাখিলের আরবি প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে গিয়ে রোববার এক যুবক গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক হলেন- নওগাঁর পোড়শা উপজেলার কচনা গ্রামের ইব্রাহিমের ছেলে রেজাউল করিম। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, নাচোলের কালহৈর দাখিল মাদ্রাসার ছাত্র মনোয়ার হোসেনের পরিবর্তে তার খালাত ভাই রেজাউল করিম নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। এ সময় উপস্থিত পরিদর্শক বেলাল উদ্দিন তাকে চ্যালেঞ্জ করলে তিনি আরেকজনের পরিবর্তে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ব্যাপারে শিক্ষক বেলাল উদ্দিন একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯৫৩ ঘ.