২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় স্বর্ণ ও কাপড়ের দোকানে ডাকাতি

নওগাঁর রানীনগর উপজেলার বেতগাড়ী বাজারে শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা দুটি স্বর্ণ ও একটি কাপড়ের দোকান থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

নওগাঁ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলার বেতগাড়ী বাজারে শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা দুটি স্বর্ণ ও একটি কাপড়ের দোকান থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে। রোববার সকালে পুলিশ সুপার সরদার নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাত আড়াইটার দিকে ২৫/৩০ জনের একদল সশস্ত্র ডাকাত বেতগাড়ী বাজারে হানা দেয়। তারা বাজারের নৈশপ্রহরী আকবর আলী ও জাহেদ আলীকে হাত-পা ও মুখ-চোখ, বেঁধে ফেলে। পরে সুকুমার রায়ের আশা জুয়েলার্স থেকে নগদ ৩০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণ, দু'শ ভরি রূপা, উজ্জলের মা জুয়েলার্স থেকে চার ভরি সোনা, দুই ভরি রূপা ও ১৫টি সোনার নাকফুল এবং আয়ুব আলীর কাপড়ের দোকান থেকে বিভিন্ন ধরনের ১২০টি শাড়ী চারশ' লুঙ্গি ও বেশকিছু বিছানার চাঁদর ও নগদ ১১ হাজার টাকা লুটে নেয় তারা। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম জানান, এ ঘটনায় বেতগাড়ী বাজার বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.