ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সংবাদের সাবেক সম্পাদক বজলুর রহমানের চেহলাম শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
বজলুর রহমান গত ২৬ ফেব্র"য়ারি হৃদরোগে মারা যান।
বিকেলে মগবাজারে মরহুমের বাসায় স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, শিক্ষাবিদ ড. জিল্লুর রহমান সিদ্দিকী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, উপদেষ্টামণ্ডলীর সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া, সাবেক সাংসদ আ খ ম জাহাঙ্গীর, সাবের হোসেন চৌধূরী, ফারুক খান, আবদুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, শিক্ষাবিদ ও মরহুমের স্বজনরা চেহলামে অংশ নেন।
অনুষ্ঠানে বজলুর রহমানের আত্মার শান্তি চেয়ে মোনাজাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএস/জেকে/১৯৫২ ঘ.
bdnews24