ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আরোগ্য ও মুক্তির জন্য দোয়া করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
শুক্রবার সকালে সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারের সামনে দোয়া ও মোনাজাত করা হয়।
জোটের পক্ষে অভিনেতা ফারুক (আকবর হোসেন পাটান), অভিনেত্রী তারানা হালিম, দিলারা ইয়াসমিন, আওয়ামী লীগের বিভাগীয় উপ-কমিটির সহ সম্পাদক রাশিদা মহিউদ্দিনসহ অর্ধশতাধিক নেতা-কর্মী-সমর্থক মোনাজাতে অংশ নেন।
বৃষ্টির মধ্যেই সকাল সোয়া ১১টার দিকে সবাই বিশেষ কারাগারের সামনে পুলিশ ব্যারিকেডের সামনে ফুটপাতে দাঁড়িয়ে তারা মোনাজাত করেন।
পরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে শেখ হাসিনার জন্য ফুল পাঠায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৩৪ ঘ.
bdnews24