ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকে জালিয়াতির মাধ্যমে সঞ্চয়পত্রের মুনাফা তুলতে গিয়ে ষাটোর্ধ এক ব্যক্তি ধরা পড়েছে। অন্যের সঞ্চয়পত্রে নিজের ছবি লাগিয়ে তা ভাঙাতে গিয়ে ধরা পড়ে ইদ্রিস আলী। তাকে মতিঝিল থানায় সোপর্দ করা হয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্ধা ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে জানিয়েছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক আরিফ ইকবাল।
বাংলাদেশ ব্যাংকের যুগ্মব্যবস্থাপক (ব্যাংকিং-২) আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সকালে একজনের সঞ্চয়পত্রে অন্য একজন তার নিজের ছবি লাগিয়ে ভাঙাতে আসলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে।"
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকে এ ধরনের ঘটনা প্রথম ঘটেছে।
সঞ্চয়পত্রটি ইদ্রিস আলীর হাতে কীভাবে গেলো
bdnews24