২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যন্ত্রাংশ চুরি: ঝুঁকিতে সিলেট-আখাউড়া রেলপথ

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-আখাউড়া সেকশনের রেলপথের বিপুল পরিমাণ যন্ত্রাংশ চুরি যাচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেলপথ পাহারা দিয়ে চুরি ঠেকানো সম্ভব নয়। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ওই সেকশনের ১৮০ কিলোমিটার রেলপথ। যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। জানাচ্ছেন কামরুল আম্বিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

কামরুল আম্বিয়া, মৌলভীবাজার প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মৌলভীবাজার, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়িন্টফোর ডটকম)-- রেলপথের যন্ত্রাংশ চুরি যাওয়ায় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-আখাউড়া রেল সেকশনের ১৮০ কিলোমিটার পথ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সেকশনের রেলপথের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ পেনড্রল ক্লিপ, রেল সেতুর নাট-বোল্টসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির যাওয়ায় রেলপথ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। এর ফলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। শ্রীমঙ্গল রেল স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, আখাউড়া-সিলেট সেকশনে হয়ে সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম পথে প্রতিদিন আন্তঃনগর পারাবত, জয়ন্তিকা, উপবন, উদয়ন ও পাহাড়িকা এবং দুটি মেইল ট্রেন সুরমা ও জালালাবাদ এক্সপ্রেস চলাচল করে। তিনি জানান, সপ্তাহে গড়ে ১২টি মালবাহী ট্রেন এ দুটি পথে চলাচল করে। এছাড়া আখাউড়া থেকে সিলেট পর্যন্ত প্রতিদিন একটি মিশ্র ট্রেন চলাচল করে বলেও তিনি জানান। রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. রুহুল আকতার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আখাউড়া-সিলেট সেকশনের রেলপথ থেকে যে হারে যন্ত্রাংশ চুরি হচ্ছে তাতে ট্রেন চলাচল ক্রমশ মারাত্বক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।" এ অবস্থায় হঠাৎ করেই বড় ধরনের দূর্ঘটনার ঘটে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন । রুহুল আকতার জানান, গত ৩১ মার্চ গভীর রাতে রশিদপুর-লস্করপুর এবং সাতগাঁও-শ্রীমঙ্গল স্টেশনের মধ্যবর্তী পথ থেকে ৪১৭ পেনড্রল ক্লিপ, ৫টি হুক বোল্ট খুলে নিয়ে যায় চোরেরা। শুধু মার্চ মাসেই রশিদপুর-সাতগাঁও, শ্রীমঙ্গল-সাতগাঁও, লংলা-কুলাউড়া ও ভানুগাছ রেলস্টেশন ইয়ার্ড থেকে ১৭২টি পেনড্রল ক্লিপ, ১৮টি স্টিল স্লিপার, ৪টি বিয়ারিং প্লেট, ৪২টি হুক বোল্ট, ৩০ টি ফিস বোল্ট, ১০টি ফিস প্লেট, ৩৫টি ডগ স্পাইক চুরি হয়েছে। তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত কুলাউড়া থেকে লস্করপুর ৬৪ কিলোমিটার রেলপথে রশিদপুর পাহাড়ি এলাকাসহ বিভিন্ন রেলপয়েন্ট থেকে ৯০৪টি পেনড্রল ক্লিপ, ৪৭টি হুক বোল্ট, ৩৭টি স্টিল স্লিপার, ৩৫টি ডগ স্পাইক, ৩০টি ফিস বোল্ট, ১০টি সিএসটি স্লিপার, ১০টি ফিস প্লে