২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতিকউল্লাহ খানের ১৩ বছরের কারাদণ্ড

অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 06:51 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের দায়ে দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন। গত ৬, ৯, ও ২০ মার্চ নকশা জালিয়াতির আলাদা তিনটি মামলায় আতিকউল্লাহ খানকে সাত বছর করে মোট ২১ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। অতিকউল্লাহকে সহযোগিতা করায় তার স্ত্রী শামীমা এ খানকেও তিন বছরের সশ্রম কারাদণ্ড ১ লাখ টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শামীমা এ খান পলাতক রয়েছে। তার আটক বা আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে। মাসুদের অবৈধ সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। দুইটি ধারায় দেওয়া রায়ে অবৈধ সম্পত্তি অর্জনের জন্য ১০ বছর সশ্রম কারাদণ্ড ও তথ্য গোপনের জন্য তিন বছরের সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। সাজা একটি শেষ হলে অপরটি কার্যকর হবে। এ কারণে মাসুদকে ১৩ বছরই কারাভোগ করতে হবে। যৌথবাহিনী গত বছরের ৭ মার্চ ইস্কাটনের জনকণ্ঠ ভবন থেকে আতিকউল্ল