কুমিল্লা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার বুড়িচং উপজেলায় বুধবার বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছে।
কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের মহিশমারা এলাকায় সকালে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
নিহতের নাম হুমায়ুন (৫০)। তিনি বুড়িচংয়ের ইন্দ্রাবতী গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়।
ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের মহিশমারা এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী হুমায়ুন ঘটনাস্থলেই মারা যায়।
আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনও মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩২৮ ঘ.
bdnews24