২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়ক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাপ্তান মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 07:00 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়ক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কাপ্তান মিয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মসজিদে নামাজ পরে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে পুলিশ ধারণা করছে। ওসি শামসুল ইসলাম বলেন, "প্রতিদিনের মতো কাপ্তান মিয়া বাড়ির কাছের মসজিদে এশার নামাজ পড়ে ঘরে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে এলাকাবাসী লাশ দেখে পুলিশে খবর দেয়।" নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। কাপ্তান মিয়ার স্ত্রী নূরজাহান বেগম বাদি হয়ে ১৫ জনকে আসামি করে বুধবার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩৪ ঘ.