২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়া মা ও শিশুর লাশ উদ্ধার

কোটচাঁদপুর উপজেলার বড়বামুনদিয়া গ্রাম থেকে মঙ্গলবার ট্রেনে কাটা পড়া মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলো- তানজিরা খাতুন (২২) ও তার ছেলে শান্ত (২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 10:36 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঝিনাইদহ, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কোটচাঁদপুর উপজেলার বড়বামুনদিয়া গ্রাম থেকে মঙ্গলবার ট্রেনে কাটা পড়া মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলো- তানজিরা খাতুন (২২) ও তার ছেলে শান্ত (২)। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান আলী জানান, পারিবারিক কলহের কারণে মা তার শিশুপুত্রসহ আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কোটচাঁদপুরের ষ্টেশন মাষ্টার আনিছুর রহমান জানান, সোমবার রাত ১২ টার দিকে তানজিরা খাতুন (২২) নামের ওই মহিলা তার দুই বছর বয়সী ছেলে শান্তসহ আন্তঃনগর ট্রেন সীমান্তের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন। কোটচাঁদপুর পৌরসভার কমিশনার সরাফত হোসেন জানান, মহেশপুরের রামচন্দ্রপুর গ্রামের তানজিরা খাতুনের সঙ্গে কোটচাঁদপুর উপজেলার বামুনদিয়া গ্রামের মোশারফ হোসেনের বিয়ে হয় তিন বছর আগে। মোশারফ রাজমিস্ত্রীর যোগানদারের (নির্মাণ শ্রমিক) কাজ করতেন। তাদের সংসারে ছেলে শান্ত'র জন্ম হয়। তবে তানজিরা কি কারণে আত্মহত্যা করেছেন তা তিনি জানেন না। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২৫ ঘ.