২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিয়া চৌধুরীকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর

আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীকে মঙ্গলবার দুপুরে রাজধানীর হলিফ্যামিলি হাসপাতাল থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরীকে মঙ্গলবার দুপুরে রাজধানীর হলিফ্যামিলি হাসপাতাল থেকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে দুপুর ৩টার দিকে বারডেম সংলগ্ন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তিনি ডা. তামজীদ আহমেদের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি মতিয়া চৌধুরীকে দেখে এসে আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, "মতিয়া চৌধুরী এখন কিছুটা ভালো আছেন। এ হাসপাতালে আনার পর তার ইসিজি করা হয়েছে। ইসিজির রেজাল্টও ভালো।" মতিয়া চৌধুরীর অসুস্থতার খবরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেছেন। আওয়ামী লীগ নেত্রীর পরিবারের সদস্যরা জানায়, সকাল ১০টার দিকে মতিয়া চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তিনি বেশ কয়েকবার বমি করেন। এক পর্যায়ে সংজ্ঞা হারিয়ে ফেললে দ্রুত তাকে হলিফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. কানিজ মাওলার তত্ত্বাবধানে ছিলেন তিনি। কানিজ মাওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মতিয়া চৌধুরী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তার পরিপাকতন্ত্রে প্রদাহ আছে। তার জন্ডিসও হয়ে থাকতে পারে।" সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর স্বামী সংবাদ সম্পাদক বজলুর রহমান স