ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনের লক্ষ্যে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এবং বিকেল পৌনে পাঁচটা থেকে ৬টা পর্যন্ত ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কোন ট্রেন ছাড়া হবে না। পহেলা বৈশাখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ঢাকার যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির সভায় সোমবার এ তথ্য জানানো হয়।
সকালে অফিসগামী এবং বিকেলে ঘরমুখো মানুষ নিয়ে যানবাহন মহানগরীর ২৮টি রেল ক্রসিংয়ে অনেকটা সময় আটকে থাকায় সরকার এই সিদ্ধান্ত নিলো। সকালের এই এক ঘণ্টা এবং বিকেলের সোয়া ঘণ্টা সময়ে যাতে কোন ট্রেন ঢাকায় না ঢোকে সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন।
সভায় উপস্থিত থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সকালে অফিস সময়ে এবং বিকেলে অফিস সময়ে ট্রেন চলাচলের কারণে রেল ক্রসিংয়ে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকা পড়ে থাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। লোকজনের প্রায় ছয় ঘণ্টা কর্মসময় নষ্ট হয়। এ কারণে ওই সময়ে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভা শেষে আনুষ্ঠানিক কোন ব্রিফ না হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিন সাংবাদিকদের জানান, যানজট নিরসনে গঠিত কমিটির সুপারিশগুলো নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। এসব পর্যালোচনা করে দেখার জন্য সংশি
bdnews24