২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ ঘণ্টা পর বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ চালু

প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল পৌনে ৮টা থেকে বহির্বিশ্বের সঙ্গে পুনরায় টেলিযোগাযোগ চালু হয়েছে। ইন্টারনেট ব্যবস্থাও স্বাভাবিক হয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 10:37 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল পৌনে ৮টা থেকে বহির্বিশ্বের সঙ্গে পুনরায় টেলিযোগাযোগ চালু হয়েছে। ইন্টারনেট ব্যবস্থাও স্বাভাবিক হয়ে এসেছে। অপটিক্যাল ফাইবার কেবল কাটা পড়ায় রোববার রাত ১১টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। সোমবার বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী থেকে সাড়ে ২৩ কিলোমিটার দূরে বসন্তপুর সেতুর এক প্রান্তে অপটিক্যাল ফাইবার কেবল বিচ্ছিন্ন হয়ে যায়। এতে বিদেশি কলের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এ ছাড়া ইন্টারনেট ব্যবস্থায়ও বিঘ