২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওহাবুজ্জামান ঝন্টু জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত

জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক ওহাবুজ্জামান ঝন্টু। উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সভাপতিদের মূল্যায়নে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

যশোর, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক ওহাবুজ্জামান ঝন্টু। উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সভাপতিদের মূল্যায়নে তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। রোববার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র এক চিঠিতে এ তথ্য জানান। গত ২৩ মার্চ শিক্ষাপক্ষ-০৮ উপলক্ষে বিএড কলেজে এই মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা সমিতির এই মূল্যায়ন বোর্ডে সভাপতি ছিলেন বিএড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হাফিজুর রহমান। সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ লুৎফুন্নাহার, জেলা প্রশাসকের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট তৌফিক এলাহী, জিলা স্কুলের প্রধান শিক্ষক সাখায়েত হোসেন বিশ্বাস, পিটিআইয়ের প্রশিক্ষক বিনয় কৃষ্ণ ঢালী। বোর্ডে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র। এর আগে ওহাবুজ্জামান ঝন্টু উপজেলা পর্যায়ে কেশবপুর থেকে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। তিনি কেশবপুর উপজেলার ভালুকঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি হিসেব কর্মরত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.