ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- অপহরণের ২৩ দিন পর ঢাকার সাভার এলাকার একটি নদী থেকে শনিবার স্কুল ছাত্র শফিকুল ইসলাম মিলনের (১১) দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
গত ২২ মার্চ আল আমিন (২৫) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেড়িয়ে এসেছে মিলনকে হত্যার কাহিনী। এরপর গ্রেপ্তার হয়েছে দলের আরও চারজন
bdnews24