২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের দায়িত্ব পালনে এখন আর কোন বাধা নেই: আইজিপি

মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। পুলিশের দায়িত্ব পালনে যে বাধা ছিল তা বর্তমানে নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

নরসিংদী, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ। পুলিশের দায়িত্ব পালনে যে বাধা ছিল তা বর্তমানে নেই। তিনি বলেন, "পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য ইতোমধ্যে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। কমিউনিটি পুলিশিং একটি সামাজিক আন্দোলন। এর মধ্যে সমাজের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ছোটখাট অপরাধ প্রবণতা কমিয়ে আনা সম্ভব হবে।" শনিবার দুপুরে নরসিংদীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে জেলা পুলিশ আয়েজিত কমিউনিটি পুলিশ সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জনগণই পুলিশ এবং পুলিশই জনগণ