২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর মণিপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তিতে কোটা বহালের দাবিতে শনিবার মিছিল করেছে অভিভাবকরা। এ কারণে স্কুলে কোনো টিউটোরিয়াল পরীক্ষা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তিতে কোটা বহালের দাবিতে শনিবার মিছিল করেছে অভিভাবকরা। এ কারণে স্কুলে কোনো টিউটোরিয়াল পরীক্ষা হয়নি। কামাল হোসেন নামে এক অভিভাবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবছর এই স্কুলে স্থানীয় কোটার ভিত্তিতে কিছু শিক্ষার্থীকে ভর্তি করা হয়। কিন্তু এবার কোটা নেই। এছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থীর্কে অল্প কিছু নম্বরের জন্য নতুন শ্রেণীতে উত্তীর্ণ করা হচ্ছে না। তিনি জানান, এসব কারণে শিক্ষার্থীর অভিভাবকরা শনিবার সকালে স্কুলের গেটে তালা লাগিয়ে দেয় এবং মিছিল করে। ফলে স্কুলে কোনো টিউটোরিয়াল পরীক্ষা হয়নি। স্কুল পরিচালনা কমিটির সদস্য শহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় কোটার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি নিশ্চিত করা খুব জটিল। কেননা অনেকেই স্থানীয় না হয়েও এ কোটায় ছেলে-মেয়েদের ভর্তি করে। জেলা প্রশাসক পদাধিকার বলে এই স্কুল কমিটির প্রধান। তিনি কোটায় ভর্তি না করানো জন্য স্কুল কর্তৃপক্ষকে নিষেধ করে দিয়েছেন। তিনি বলেন, "রোববারও পরীক্ষা রয়েছে। আশা করি বিষয়গুলো মাথায় রেখে রোববার অভিভাবকরা স্কুলের সামনে অবস্থান নেবে না।" অভিভাবকদের অবস্থানের সময় সেখানে পুলিশ মোতায়েন ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/১৮৫০ ঘ.