ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে রাজধানীর বুকে যে ভবনটির নির্মাণ শুরু হয়েছিল, কাজ শেষ হওয়ার আগেই সিটি সেন্টার নামে সে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে।
শনিবার দুপুরে হঠাৎ করেই ভবনটির পশ্চিম প্রান্তের কিছু অংশে ফাটল দেখা দেয়। ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশও সেখানে অবস্থান নিয়েছে। তবে সিটি সেন্টারের নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে, ভবনের মূল কাঠামোতে কোনও সমস্যা দেখা যায়নি।
সিটি সেন্টারে ফাটলের খবরে শত শত লোক ভবনের চারপাশে ভিড় জমায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে ভবনের লোকজনকে সরিয়ে নেয়। একইসঙ্গে উৎস্যুক জনতাকে নিরাপদ দূরত্বে থাকার জন্যও মাইকিং করা হয়। ভবনের সামনের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।
৩৭ তলা পর্যন্ত নির্মাণের লক্ষ্য নিয়ে দেশের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে সিটি সেন্টার নির্মাণ কাজ শুরু হয়। এ পর্যন্ত আট তলার কাজ শেষ হয়েছে। ২৮ তলা পর্যন্ত ছাদ পেটানো হয়েছে।
সিটি সেন্টারের পূর্বদিকে উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়, দক্ষিণ দিকে জনতা ব্যাংক টাওয়ার ও করিম চেম্বার, উত্তরে বিসিক ভবন ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যালয় রয়েছে। ভবনটি ধসে পড়লে আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হবে।
ভবনের নিরাপত্তাকর্মী রুহুল আমিন সাংবাদিকদের বলেন, "দুপুরের কিছু আগে ভবনের পশ্চিম অংশের দেয়ালে ফাটল দেখা যায়। এতে সবার মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।"
ভবনটির পশ্চিমাংশে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, গ্রামীণফোন সেন্টার ও এইচএসবিসি ব্যাংকের কার্যালয় রয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের পশ্চিম অংশের দেয়াল কিছুটা ভেতরে ঢুকে পড়েছে। ভবনটির সামনের দিকের ইটের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। খুলে পড়েছে কিছু ইট।
নিরাপত্তাকর্মী রুহুল আমিন জানান, দুপুরের পর দমকল বাহিনীর কর্মীরা এসে ভবনে অবস্থানরত সবাইকে সরিয়ে নেয়।
দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক দিলীপ বড়
bdnews24