২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ক্রসফায়ারে যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও এলাকায় শুক্রবার রাতে র‌্যাবের ক্রস ফায়ারে অজ্ঞাত এক যুবক (২৮) নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর খিলগাঁও এলাকায় শুক্রবার রাতে র‌্যাবের ক্রস ফায়ারে অজ্ঞাত এক যুবক (২৮) নিহত হয়েছে। খিলগাঁও থানার উপ পরিদর্শক আহমেদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাব-৩ এর মেজর জায়েদুল আলমের নেতৃত্বে একটি দল রাত পৌনে ১২টার দিকে রামপুরা ব্যাংক কলোনী এলাকায় বালুর মাঠে নিয়মিত টহল ডিউটিতে গেলে ৭/৮ জন সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করে। প্রায় ১০/১৫ মিনিট ধরে গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা চলে গেলে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশের পাশে একটি রিভলবার, একটি পিস্তল এবং এক রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/এমএ/১৭১০ঘ.