২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন

বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে রাজধানীর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে রাজধানীর কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। শনিবার দুপুর আড়াইটায় ধানমন্ডির ১৫ নম্বর সড়কে পাঁচ মিনিটব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা এ দাবি জানায়। এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল নানা ধরনের স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড। এতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেয়। মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক হলিফ্যামিলি মেডিকেল কলেজের ছাত্র মো. সায়েম রাষ্ট্রীয়ভাবে যুদ্ধাপরাধীদের নামের তালিকা প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, "বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এএল/এমএ/১৬২৬ঘ.