আতিবুর রহমান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
কুমিল্লা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীরা দেশে এখন যেভাবে প্রতিষ্ঠিত তাতে সব মুক্তিযোদ্ধাই আশাহত জানিয়ে কুমিল্লার মুক্তিযোদ্ধা নজিবুল হক কমল বললেন, তাদের বিচার সবাই চায়। তবে একইসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত মর্যাদা দিতে না পারায় দেশের আজ এই হাল। সাধারণ মানুষ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি।
নজিবুল হকের আক্ষেপ, কোনও কিছু পাওয়ার জন্য নয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য যুদ্ধে নেমেছিলাম। মুক্তিযোদ্ধা হিসাবে কোনও সুযোগ নিইনি। শুধু এ দেশকে সোনার বাংলা হিসেবে দেখার ইচ্ছা ছিল।
পরক্ষণেই হতাশ কণ্ঠে বললেন, "জানি না, এ আশা পূরণ হবে কিনা"।
নজিবুল হক কমল যুক্ত ছিলেন ছাত্র আন্দোলনে; '৭১ এ কুমিল্লা জেলা ছাত্রলীগের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন তিনি। ফলে যুদ্ধে নামার একটি প্রেক্ষাপট তৈরিই ছিল।
বললেন, "বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় আমি রেসকোর্স ময়দানে স্টেজের দক্ষিণ পাশে ছিলাম। অগ্নিঝরা সে ভাষণ শুনে রক্ত টগবগ করতে থাকে। এরপর কুমিল্ল
bdnews24