২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে ব্যবসায়ীকে ছুরি মেরে মোটরসাইকেল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার রাতে দুই ব্যবসায়ীকে ছুরি মেরে একটি মোটরসাইকেল নিয়ে গেছে দুস্কৃতকারীরা। ছিনতাইকারীদের ছুরিতে আহত টিটু (২৭) ও আহমেদ আলীকে (৩০)ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 05:38 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার রাতে দুই ব্যবসায়ীকে ছুরি মেরে একটি মোটরসাইকেল নিয়ে গেছে দুস্কৃতকারীরা। ছিনতাইকারীদের ছুরিতে আহত টিটু (২৭) ও আহমেদ আলীকে (৩০)ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিটু জানিয়েছেন, রাত পৌনে ১০টার দিকে পুরনো ঢাকায় যাওয়ার পথে তারা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ফটকে এলে হঠাৎ দু' পাশ থেকে দু'টি মোটর সাইকেলে চার ব্যক্তি তাদের ঘিরে ধরে। মোটর সাইকেল থামানো মাত্রই আগন্তুকরা সব কিছু দিয়ে দিতে বলে। দু'জন দু'টি মোবাইল বের করে ছিনতাইকারীদের হাতে দিলেও তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। এতে টিটুর পিঠে ও গলায় ও আহমেদ আলীর হাতের মুঠোয় আঘাত লাগে। টিটু জানান, তারা দু'জনেই ১১৭ পূর্ব তেজতুরি বাজারে থাকেন। মাত্র ৯ দিন আগে তিনি মোটরসাইকেলটি কিনেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩২৯ঘ.