ফরিদপুর, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. এবি মীর্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, দেশে খাদ্য ঘাটতি আছে, কিন্তু দুর্ভিক্ষাবস্থা নেই। দ'ুদফা বন্যা ও সিডরের কারণে খাদ্যশস্যের ঘাটতি দেখা দিয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতাদের মধ্যে চেক বিতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "সরকার বিদেশ থেকে আমদানি করে ঘাটতি মোকাবিলা করছে।"
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য কোনো সিন্ডিকেট দায়ী নয় মন্তব্য করে তিনি বলেন, "একটি মহল এ কাল্পনিক অভিযোগ করছে।"
অনুষ্ঠানে ১১ জন ঋণ গ্রহীতাকে ৪ লাখ ৩৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াইিয়া ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, র্যাব কর্মকর্তা মেজর শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার আবু হেনা মো. অহিদুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩১৮ঘ.
bdnews24