ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআনের সমালোচনা করে নির্মিত একটি চলচ্চিত্র ওয়েবসাইটে পোস্ট করায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়েছে। নেদারল্যান্ডসের ডানপন্থী রাজনৈতিক গিয়ার্ট ওয়াইল্ডার্স এ চলচ্চিত্রটি নির্মাণ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এ ধরনের কাজকে অনাকাঙ্খিত এবং অবিবেচনাপ্রসূত বলে আখ্যায়িত করা হয়। নেদারল্যান্ডস সরকারও অনাকাঙ্খিত এ কাজকে সমর্থন জানায়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবেচনাবোধ সম্পন্ন কোনো মানুষই এ ধরনের ঘটনা অনুমোদন করতে পারে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধৈর্য ও সমঝোতা শিক্ষা দেয়। শতাব্দীর পর শতাব্দীকাল ধরে পবিত্র কোরআন মানবতার জন্য আশা ও অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করছে। ওয়েবসাইটে ডাচ চলচ্চিত্রের সংযোজন কোনোক্রমেই সে সত্যের বিচ্যুতি ঘটায় না।"
নেদারল্যান্ডসের ওই রাজনীতিকের নির্মিত ১৫ মিনিটের চলচ্চিত্রটির নাম 'ফিৎনা'। এর অর্থ হল দাঙ্গা। ওই দেশের স
bdnews24