২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান তথ্য কর্মকর্তা হলেন ইফতেখার হোসেন

ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেনকে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 01:43 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেনকে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিসিএস (তথ্য) ক্যাডারের জ্যেষ্ঠতম কর্মকর্তা ইফতেখার হোসেন তত্ত্বাবধায়ক সরকার সময়ে ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়া ইফতেখার হোসেন ১৯৯৫ সাল থেকে দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ১৯৮৮ সাল থেকে ৬ বছর সৌদি আরবে রিয়াদ দূতাবাসে প্রথম সচিব (তথ্য) হিসেবেও দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এমএ/১৯৪০ঘ.