২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সঙ্গে সংলাপ চায় ইউপি ঐক্য জোট

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন, স্থানীয় সরকারে সংসদ সদস্যদের অযাচিত হস্তক্ষেপ বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে ইউনিয়ন পরিষদ ঐক্য জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 01:15 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন, স্থানীয় সরকারে সংসদ সদস্যদের অযাচিত হস্তক্ষেপ বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে ইউনিয়ন পরিষদ ঐক্য জোট। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পাশাপাশি সরকারকে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসারও দাবি জানিয়েছে ইউপি ঐক্য জোট নেতারা। বৃহস্পতিবার রাতে ফরিদপুর ও শুক্রবার সকালে গাজীপুর শাখা ইউনিয়ন পরিষদ ঐক্য জোটের পৃথক সংবাদ সম্মেলনে এ সব দাবি জানানো হয়। আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, জেলার প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতা এস এম সিরাজুল ইসলাম স্বপন বলেন, উন্নয়ন বাজেটের ৪০ ভাগ সরাসরি চেয়ারম্যানদের মাধ্যমে স্থানীয় সরকারকে দিতে হবে। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পদমর্যাদা নির্ধারণ করে তাদের ভাতা এবং চেয়ারম্যানদের বিচারিক ক্ষমতা বাড়াতে হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঐক্য জোটের ঢাকা বিভাগের আহ্বায়ক এম ফিরোজ সিদ্দিকী, গাজীপুর জেলা সমন্বয়ক মো. সুলতান উদ্দিন আহমদ, মো. কুতুবউদ্দিন, খলিলুর রহমানসহ জগলুল হায়দার সিদ্দিকী, বজলুর রহমান, মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। আগে জাতীয় সংসদ পরে স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলগুলোর এ দাবির বিরোধিতা করে বক্তারা বলেন, রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে তাতে স্থানীয় সাংসদরা প্রভাবিত করার চেষ্টা করেন। ঐক্যজোট তত্ত্বাবধায়ক সরকারের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নেমেছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তারা না