২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় একজন নিহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় শুক্রবার দুপুরে বাসের ধাক্কায় আনসার উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

কুষ্টিয়া, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকায় শুক্রবার দুপুরে বাসের ধাক্কায় আনসার উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের মৃত এসেম আলীর ছেলে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম জানান, কুষ্টিয়া-পাবনা মহাসড়কের দশমাইল নামক স্থানে একটি রিক্সাভ্যানকে পেছন থেকে বিআরটিসির একটি বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী আনসার মারা যান। ভ্যান চালক আহত হন। বাসটি আটকের চেষ্টা চলছে। তিনি জানান, গুরুতর আহত ভ্যান চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৫৪৩ ঘ.