কামরুল হাসান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সাতক্ষীরা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার মাসে জামায়াতিদের হামলায় ভিটেমাটি থেকে উৎখাত হলেন সাতক্ষীরার মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম। মিথ্যা মামলায় এখন পালিয়ে বেড়াচ্ছেন তিনি। পুলিশের সহায়তা চেয়েও পাননি বলে তার অভিযোগ। নূরুল ইসলামের আর্তি, "স্বাধীনতার মাসে জামায়াতিরা আমার ওপর হামলা চালালো, ভিটাবাড়ি দখল করলো। মুক্তিযোদ্ধা হিসাবেও আমি কি এর বিচার পাব না?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, "রাজাকার-আলবদরদের ক্ষমা করা যে ঠিক হয়নি; তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি।"
একাত্তরে পাক হায়নারা নিরীহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ঘরে বসে থাকতে পারেননি।
জানালেন, "শাজাহান মাস্টারের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধে যোগ দিই। প্রথমে ভারতে যাই ট্রেনিং নিতে। টাকি, বাগুন্ডিয়া ও চাকুডিয়া ক্যাম্পে ২৯ দিন ট্রেনিং শেষে আমাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। মুক্তিবাহিনীর হয়ে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করি। খুলনা মুক্ত করার যুদ্ধেও ক্যাপ্টেন শফিউল্লাহর নেতৃত্বে আমি অংশ নিয়েছিলাম।"
মুক্তিযুদ্ধ শেষে বাড়ি ফিরে আসেন নূরুল ইসলাম। ১৪ শতক জমিতে চাষাবাদ করেই স্ত্রী, দুই ছেলে আর এক মেয়ে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন।
নূরুল ইসলাম জানান, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় জামায়াতে ইসলামীর সমর্থক স্থানীয় প্রভাবশালী রফিকুল ইসলাম ওই ১৪ শতক জমি তার বলে দাবি করে। বিভিন্ন সময় বাড়ির গাছপালাও কেটে নিতে শুরু করে। বাধা দিলে উৎখাতের হুমকি দেয়। ২০০৭ সালের ২৭ আগস্ট রফিকুল ইসলামের লোকজন মুক্তিযোদ্ধার ছোট ছেলে কলেজ পড়
bdnews24