২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি সাবমেরিন কেবলের জন্য প্রস্তাব চাইছে বিটিআরসি

বেসরকারি খাতে সাবমেরিন কেবল স্থাপনের জন্য প্রাথমিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মনজুরুল আলম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবমেরিন কেবল স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে। চেয়ারম্যান বলেন, বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেবল স্থাপনের জন্য প্রাথমিক প্রস্তাব আহ্বান করে শুক্র ও শনিবারই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

মারুফ মল্লিক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিকমস করসপনডেন্ট ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --বেসরকারি খাতে সাবমেরিন কেবল স্থাপনের জন্য প্রাথমিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মনজুরুল আলম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবমেরিন কেবল স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হচ্ছে। বিটিআরসি চেয়ারম্যান বলেন, বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেবল স্থাপনের জন্য প্রাথমিক প্রস্তাব আহ্বান করে শুক্র ও শনিবারই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। বিটিআরসির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবমেরিন কেবলের সংযোগ এবং এর পরিচালনা পদ্ধতি কী হবে তা জানতেই মূলত এ প্রস্তাব আহ্বান করা হয়েছে। ১৫ মের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে। প্রস্তাব পর্যালোচনা করে এক বা একাধিক সাবমেরিন কেবল স্থাপন করা হবে কিনা বিটিআরসি সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে । বর্তমানে বাংলাদেশ 'এসইএ-এমই-ডব্লিওই-৪' সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত রয়েছে। ২০০৬ সালের ২১ মার্চ বাংলাদেশ এ সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হয়। উদ্বোধনের পর থেকে কক্সবাজার-ঢাকা ৪৩৭ কিলোমিটারের অপটিক্যাল ফাইবার কেবল ২৩ বার বিচ্ছিন্ন হয়। মারাত্মকভাবে বিঘি