২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐতিহ্যবাহী কেন্দ্রে সাধারণের প্রবেশাধিকারের কথা বললেন শিক্ষা উপদেষ্টা

দেশের ঐতিহ্যবাহী কেন্দ্র ও স্থাপনাগুলোতে সাধারণের প্রবেশাধিকারের গুরুত্ব তুলে ধরে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান লাভের জন্য ঐতিহ্যবাহী কেন্দ্রগুলোতে তাদের প্রবেশাধিকারের সুযোগ করে দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের ঐতিহ্যবাহী কেন্দ্র ও স্থাপনাগুলোতে সাধারণের প্রবেশাধিকারের গুরুত্ব তুলে ধরে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান লাভের জন্য ঐতিহ্যবাহী কেন্দ্রগুলোতে তাদের প্রবেশাধিকারের সুযোগ করে দিতে হবে। তিনি জাতীয় সংসদের মতো ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে সাধারণের প্রবেশের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করে বলেন, ইতিহাস চর্চাকে এগিয়ে নিতে এ ধরনের বেড়াজাল রাখার সুযোগ নেই। উপদেষ্টা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ ইতিহাস সমিতির পঞ্চদশ দ্বি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জাতি গঠনে অর্থনীতির ইতিহাস চর্চার গুরুত্ব তুলে ধরে প্রকৃত ইতিহাস চর্চায় ইতিহাসবিদদের মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস চর্চায় ইতিহাসবিদদের ভূমিকা সবচেয়ে বেশি এবং এ ব্যাপারে তাদেরকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।" সম্মেলনে বক্তৃতায় অর্থনীতির ইতিহাস প্রসঙ্গে হোসেন জিল্লুর রহমান বলেন, "আমাদের দেশে অর্থনীতির ইতিহাসের চর্চা হয়নি। সা