ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সঙ্কট মোকাবেলায় বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বিদ্যুৎ বিভাগের চাহিদা ১০০ মিলিয়ন ঘনফুট হলেও মাত্র ২৪ মিলিয়ন ঘনফুটের নিশ্চয়তা পাওয়া গেছে।
বৃহস্পতিবার গ্রীষ্ম মৌসুম ও এসএসসি পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাস সরবরাহের ক্ষেত্রে এখন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যুৎ বিভাগের গ্রাহক সেবার মান আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানায়, গ্যাস সঙ্কটের কারণে বর্তমানে গড়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। লোডশেডিং এর পরিমাণও গড়ে ৫০০ মেগাওয়াট। এ ঘাটতি কাটাতে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ বৃদ্ধির মাধ্যমে বিদ্যুতের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বিদ্যুৎ সচিব ড. এম ফাওজুল কবির খান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ১০০ মিলিয়ন ঘণফুট গ্যাস বাড়তি সরবরাহের জন্য বলা হয়েছে। তবে জ্বালানি বিভাগ ২৪ মিলিয়ন ঘনফুট সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস থেকে ৪০০ মেগাওয়াট গ্যাস উৎপাদন করা যায়।
বিদ্যূৎ বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মাসের শেষ নাগাদ অথবা আগামী মাসের প্রথম দিকে বগুড়া বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০ মেগাওয়াট এবং ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ মেগাওয়াট অতিরিক্ত সরবরাহ পাওয়া যাবে। এছাড়া গ্যাস সরবরাহ বাড়লে ঘোড়াশাল, রাউজান, শিকলবাহাসহ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যাবে।
এ মুহূর্তে বিদ্যুৎ বিভাগের লক্ষ্য হচ্ছে ঘাটতি ২০০ থেকে ৩০০ মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ রাখা। সঙ্কট মোকাবেলায় বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সার্বক্ষনিক চালু রাখা হচ্ছে। পানির স্তর কমে যাওয়ায় স
bdnews24