২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে র‌্যাবের মত পোশাক পরে টাকার লুটের অভিযোগ

র‌্যাবের মত কালো পোশাক পরে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোরে ঢাকার ধামরাইয়ের কালামপুরে সিটি গ্র"প অব ইন্ড্রাস্ট্রিজের ছয় লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

মানিকগঞ্জ, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের মত কালো পোশাক পরে দুর্বৃত্তরা বৃহস্পতিবার ভোরে ঢাকার ধামরাইয়ের কালামপুরে সিটি গ্র"প অব ইন্ড্রাস্ট্রিজের ছয় লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিটি গ্র"প অব ইন্ডাস্ট্রিজ এর ক্রয় ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, তিনি ও কোষাধ্যক্ষ বিশ্বনাথ পাল সরিষা কেনার জন্য ধামরাইয়ের কামালপুর হাটে যাচ্ছিলেন। তাদের বহনকারী দুইটি কাভার্ড ভ্যান ভোর ছয়টার দিকে কালামপুর হাটের কাছাকাছি পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের পথ রোধ করে। ওই মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা ছয় যুবক কাভার্ড ভ্যানে ফেনসিডিল রয়েছে বলে তল্লাশি চালায়। এক পর্যায়ে তারা কাভার্ড ভ্যানে থাকা টাকার ব্যাগসহ জাহাঙ্গীর আলম ও বিশ্বনাথকে তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে ঢাকার দিকে রওনা হয়। এরপর বিশ্বনাথকে জয়পুরা নামক স্থানে ও জাহাঙ্গীরকে র‌্যাব-৪ এর সাভার ক্যাম্পের সামনে নামিয়ে দিয়ে চলে যায়। ছয় যুবকের হাতে লাঠি ছাড়া কোন অস্ত্র ছিল না বলে তিনি জানান। ঘটনাস্থলের আশপাশের বাসিন্দা জহুরা ও সাইফুল ইসলামসহ আরও অনেকেই জানায়, ঘটনার পর কাভার্ড ভ্যান চালকদের চিৎকারে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে কোন মাইক্রোবাস, র‌্যাবের মত পোশাকধারী কাউকে, জাহাঙ্গীর ও বিশ্বনাথকে দেখেননি। এই ঘটনা ঘটার ঘণ্টা দুয়েক পর ওই দুই কর্মকর্তা ঘটনাস্থলে আসেন বলে তারা দাবি করেন। এ ব্যাপারে র‌্যাব-৪ এর সাভারের নবীনগর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো. আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাবের মত পোশাক পরে টাকা লুটের ঘটনাটি আমরা শুনেছি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০১৭ ঘ.