২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্বনাট্য দিবস পালিত

'বিশ্ব রঙ্গমঞ্চে ঝংকৃত হোক বাংলা নাটকের শ্বাশত সুর' এই শ্লোগানে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে পালিত হল বিশ্বনাট্য দিবস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 10:20 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিশ্ব রঙ্গমঞ্চে ঝংকৃত হোক বাংলা নাটকের শ্বাশত সুর' এই শ্লোগানে বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে পালিত হল বিশ্বনাট্য দিবস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শোভাযাত্রা শেষ হয়। উপাচার্য বলেন, নাটক জীবনের প্রতিচ্ছবি। নাট্যকর্মীরা সমাজের চিত্র নাটকে তুলে ধরেন। তিনি বিশ্বনাট্য দিবসে সকল নাট্যকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় আরও বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি আহমেদ সানী, কলা ও মানবিকী অনুষদের সাবেক ডীন নাট্যকার প্রফেসর ড. আফসার আহমদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৬১২ ঘ.