২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা থাকতে পারে

পরবর্তী বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট ঘোষণা থাকতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সকালে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরতদের বেতন বৈষম্য দূর করা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 09:53 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরবর্তী বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট ঘোষণা থাকতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সকালে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরতদের বেতন বৈষম্য দূর করা সংক্রান্ত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, "বিভিন্ন মন্ত্রণালয়ে একই পদে একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা কাজ করলেও তাদের মধ্যে কিছুটা বেতন বৈষম্য রয়েছে। সমন্বয় না করায় এ বৈষম্য দীর্ঘদিন ধরে রয়ে গেছে।" বেতন বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, "এ বিষয়ে সরকার নীতিগত বিবেচনা শুরু করেছে। ১০ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানোর বিষয়ে একটি কমিটি কাজ করছে। এ কমিটি পরীক্ষা নিরীক্ষা করে প্রস্তাব দেবে।" অর্থ উপদেষ্টা বলেন, "পরবর্তী বাজেটে বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা থাকতে পারে।" মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা ড. এ এম এম শওকত আলি, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, মন্ত্রিপরিষদ সচিব আলি ইমাম মজুমদার, নৌ পরিবহন সচিব শেখ এনায়েত উল্লাহ ও অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এসএনডি/এমএ/১৫৫০ঘ.