২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আটটি দোকান পুড়ে গেছে

জামালপুরের দেওয়ানগঞ্জে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। বুধবার গভীর রাতে দেওয়ানগঞ্জ সুগার মিল বাজারের মোন্না ষ্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 09:44 AM

Updated : 26 Aug 2022, 01:37 PM

জামালপুর, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের দেওয়ানগঞ্জে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। বুধবার গভীর রাতে দেওয়ানগঞ্জ সুগার মিল বাজারের মোন্না ষ্টোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারের ওষুধ ব্যবসায়ী সাইফুল ইসলাম মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়লে আটটি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার সম্পদ ভস্মীভুত হয় বলে তিনি দাবি করেন। জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এরফান আলী সোনার জানান, জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে সুগার মিল বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায় এবং দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। দেওয়ানগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় প্রতি বছরই আগুনে সম্পদহানির ঘটনা ঘটছে। এ ব্যাপারে এরফান আলী জানান, পাশ্ববর্তী ইসলামপুর উপজেলায় একটি ফায়ার সার্ভিস স্টেশন চালু করার প্রক্রিয়া চলছে। এটি দেওয়ানগঞ্জ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ পারভেজ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৪১ ঘ.