ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম) -- শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে 'সুচিকিৎসা' নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী।
বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, তিনি নিজে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে চিঠিটি পৌঁছে দিয়েছেন।
সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, "স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যেই শেখ হাসিনার কানের চিকিৎসার বিষয়ে তাদের সীমাবদ্ধতার কথা প্রচার মাধ্যমগুলোকে জানিয়েছেন। এই অবস্থায় কানের চিকিৎসায় দেরি হলে তিনি স্থায়ীভাবে বধির হয়ে যেতে পারেন। তাই আমি চিঠি দিয়ে প্রধান উপদেষ্টাকে আবেদন জানিয়েছি যেন দ্রুত শেখ হাসিনার কানের চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/জিএনএ/১১৫২ ঘ.
bdnews24