চট্টগ্রাম, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মোহরা এলাকার ব্রাহ্মণপাড়ায় বুধবার দুপুরে আগুনে ২২টি বসত ঘর পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর কর্মী মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে দুপুর আড়াইটার দিকে চাঁন্দগাও থানার ব্রাহ্মণপাড়ার একটি ঘরে আগুন লাগে। দ্রুত তা আশেপাশে ছড়িয়ে পড়লে ২২টি বসত পুড়ে যায়।
তিনি জানান, দমকল বাহিনীর তিনটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসএনডি/২২০০ ঘ.
bdnews24