২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন পিছিয়ে ১২ এপ্রিল

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। ২৭ মার্চ বুধবার এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে তা পিছিয়ে নতুন তারিখ ১২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। ২৭ মার্চ বুধবার এ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ২৪ ঘণ্টারও কম সময় বাকি থাকতে তা পিছিয়ে নতুন তারিখ ১২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। শিক্ষক সমিতি অভিযোগ করেছে, সরকার চাপ সৃষ্টি করে নির্বাচন পেছাতে বাধ্য করেছে। তারা এ ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। বুধবার শিক্ষক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন। অধ্যাপক আনোয়ার অভিযোগ করেন, "নির্বাচন পেছানোর জন্য চাপ দিতে যৌথবাহিনীর সদস্যরা ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক অধ্যাপক ডালেম চন্দ্র বর্মনের বাসায় গিয়েছিলেন। তারা সেখানে একটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। কার্যনির্বাহী পরিষদ সরকারের এ ধরনের আচরণেরও তীব্র নিন্দা জানিয়েছে ও ক্ষোভ প্রকাশ করছে।" তিনি আরও বলেন, "নির্বাচনের ১৮ ঘণ্টা আগে বুধবার বিকেল ৪টায় ঢাকা মহানগর পুলিশের একটি চিঠি সমিতির কার্যালয়ে পৌঁছায়। ওই চিঠিতে নির্বাচন স্থগিত করে কমপক্ষে ১৫ দিন পর নতুন দিন-তারিখ নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। সরকারের এ অনুরোধের প্রতি সম্মান রেখে নির্বাচন পিছিয়ে আগামী ১২ এপ্রিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী পরিষদ। তবে আমরা আশা করব সরকার এরপর আমাদের নির্বাচনে আর বিঘ