স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত
রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ। বুধবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
